দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জে র্যাবের ওপর হামলা চালিয়ে ৩ সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৫ মে) দুপুরে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আহত র্যাব সদস্যদের উদ্ধার করে বাহিনীর অন্য সদস্যরা।
আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় উপপরিদর্শক (এসআই) নজিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুই সদস্য মাহী ও ইব্রাহীমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
র্যাব জানায়, দুপুরে বোয়ালিয়া খালের লিচু বাগ এলাকায় সাদা পোশাকে কয়েকজন সদস্য মাদক কারবারি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় র্যাবের তিন সদস্যকে কুপিয়ে জখম করা হয়।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-১১ ব্যাটেলিয়ান অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং অন্য দুজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে র্যাবের অভিযান চলছে বলেও জানান তিনি।
অ/এমএম